জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজেস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে জানান, দেশের নিরাপত্তা শক্তি বাড়াতে জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, “যে কোনো ব্যক্তি যদি পুলিশের কার্যক্রমে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তা আমরা বরদাস্ত করব না।
তা রাজনৈতিক হোক বা সামাজিক, পুলিশের বৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়া চলবে না। পাশাপাশি দেখাশোনা করা হবে যাতে পুলিশি অভিযান সাধারণ জনজীবনে কোনো অপ্রয়োজনীয় ভোগান্তি তৈরি না করে।”
স্বরাষ্ট্রমন্ত্রী এই সময়ে আরও জানান, ফ্যাসিবাদী সরকারের সময় দেওয়া আগ্নেয়াস্ত্র লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে। দেখা হবে, এসব লাইসেন্স বৈধ ও সঠিক প্রক্রিয়ায় দেওয়া হয়েছিল কি না। এই পদক্ষেপের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করার চেষ্টা করা হবে।
মতামত দিন