রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া অস্ত্র ও গুলির লাইসেন্স বাতিল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজেস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন, রাজনৈতিক প্রেক্ষাপটে দেওয়া অস্ত্র ও গুলির লাইসেন্স পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “ফ্যাসিবাদী সরকারের সময় যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছিল, সেগুলো আবার যাচাই করা হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমানে প্রায় ১০ হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার করা হয়নি। এসব অস্ত্র এখন অবৈধ হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে এগুলো সঠিকভাবে উদ্ধার করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এই যাচাই ও বাতিল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
মতামত দিন