জাতীয়
ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন মুশফিকুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার প্রদান করা হয়।

এদিন সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত কর্মকর্তার কাঁধে লেফটেন্যান্ট জেনারেলের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এ সময় অনুষ্ঠানে অংশ নেন।

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশনপ্রাপ্ত হন। কর্মজীবনে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ সামরিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সশস্ত্র বাহিনী বিভাগের কার্যক্রমে নতুন গতি যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মতামত দিন