জাতীয়
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে সরাসরি নির্দেশ দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং দ্রুত কার্যক্রম সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু হয়েছে। তিনি বলেন, "আমরা দেখছি কীভাবে নিরাপদ ও দ্রুত টার্মিনাল চালু করা সম্ভব।"

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রকল্পের ৯৯ শতাংশ কাজ শেষ হলেও কিছু কাঠামোগত পরিবর্তন এবং নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার কারণে এখনও চালু করা সম্ভব হয়নি। প্রয়োজন অনুযায়ী পর্যালোচনা ও সমাধান করার মাধ্যমে দ্রুত উদ্বোধন সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন। মন্ত্রী আফরোজা খানম বলেন, "টার্মিনাল উদ্বোধনের জন্য সব দপ্তরকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের লক্ষ্য, যাত্রীরা যাতে শিগগিরই সুবিধা পেতে পারেন।"

মতামত দিন