১৮ বছরের নীতি শেষ,জাতীয় পরিচয়পত্রের জন্য বয়সসীমা বদলাল ইসি।
দেশে ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য এখন থেকে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) জানায়, এই বয়সের নাগরিকরা যখন ১৮ বছরে পৌঁছাবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে প্রকাশিত এক পরিপত্রে এ বিষয়ে জানানো হয়। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এই নিয়ম গ্রহণ করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, ১৬ বা ১৭ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক আবেদন জমা দিতে পারবে। নির্বাচন কমিশন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট আঞ্চলিক, জেলা ও উপজেলা দফতরগুলোকে বিষয়টি অবহিত করতে হবে।
মতামত দিন