জাতীয়
ছবি: সংগৃহীত

নিজের পুরনো কর্মস্থলে ফিরে গেলেন: প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ ১৮ মাসের বিরতির পর প্রখ্যাত অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আবার নিজের পুরনো কর্মস্থলে ফিরে এসেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) মিরপুরের গ্রামীণ টেলিকম ভবনের ‘ইউনূস সেন্টার’-এ তার দপ্তরে উপস্থিতি অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, সকালে মিরপুরে পৌঁছানোর পর দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপরই তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রফেসর ইউনূস ১৮ মাস আগে রাজনৈতিক বিশেষ একটি সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে এই কেন্দ্র থেকে বিদায় নিয়েছিলেন। এবার দায়িত্বপূরণ শেষে তিনি আবারও নিজের অফিসে ফিরে এসে কাজের ধারাবাহিকতা নিশ্চিত করবেন।

মতামত দিন