জাতীয়
ছবি: সংগৃহীত

চাঁদাবাজি,ছিনতাই ও মাদক প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইজিপি বাহারুল আলমের।

নিজেস্ব প্রতিবেদক:

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম দেশের সব মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন, যাতে চাঁদাবাজি, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ শূন্যে নামানো যায়। তিনি বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো ছাড় দেওয়া যাবে না, আর কোনো অপরাধী—চাই সে যেকোনো দলের সদস্য হোক—তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আয়োজিত ভার্চুয়াল সভায় তিনি দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

আইজিপি আরও বলেন, নিষিদ্ধ রাজনৈতিক দলের যে কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জেলা পুলিশকেও এই বিষয়ে সক্রিয়ভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন