জাতীয়
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন কবে সম্পন্ন করা হবে জানাল ইসি।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের শূন্য পদে উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (২২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুই আসনেই বিজয়ী হন। পরবর্তীতে তিনি ঢাকা-১৭ আসন ধরে রাখার সিদ্ধান্ত জানিয়ে ১৬ ফেব্রুয়ারি কমিশনে আনুষ্ঠানিক ঘোষণা জমা দেন। এর ফলে একই দিন থেকে বগুড়া-৬ আসনটি শূন্য হিসেবে গণ্য হয়।

অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল ৩ ফেব্রুয়ারি গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয় পায়। জোটসঙ্গীদের তিনটি আসন যুক্ত হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসন দাঁড়ায় ২১২।

মতামত দিন