জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাবি ভিসি ড.নিয়াজ আহমদের পদত্যাগ, শিক্ষামন্ত্রীর কাছে চিঠি জমা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সংশ্লিষ্ট সূত্র। উপাচার্যের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ জানান, সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বরাবর অব্যাহতির আবেদন জমা দেওয়া হয়েছে।

তবে এখনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদত্যাগ গ্রহণ বা কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় সম্পর্কে কোনো ঘোষণা আসেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর থেকে তা কার্যকর হবে এবং পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

মন্ত্রণালয় সূত্র বলছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ দেখিয়েই উপাচার্য এই সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মতামত দিন