জাতীয়
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল তৈরি সম্পন্ন,প্রকাশের তারিখ এখনো অনিশ্চিত।

নিজেস্ব প্রতিবেদক:

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল তৈরি সম্পন্ন হয়েছে। তবে কবে তা প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফল ঘোষণার সম্ভাব্য সময় নির্ধারণে কাজ করছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান ড. খন্দোকার এহসানুল কবির, যিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা-এর চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। তিনি বলেন, ফল প্রকাশের তারিখ নির্ধারণে কয়েক দফা আলোচনা চলছে, তবে এখনো কোনো নির্দিষ্ট দিন ঠিক হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ বছরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পাঁচটি বিষয়ে—বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০)। ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

মতামত দিন