জাতীয়
ছবি: সংগৃহীত

২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হবে একুশে পদক প্রদান ও বইমেলার উদ্বোধন।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান ও একুশে পদক প্রদান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের হাতে একুশে পদক তুলে দেবেন।

একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ সূচনা ঘোষণা করবেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দুই আয়োজনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে।

এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা সংস্থাগুলোর জন্য বড় ঘোষণা এসেছে—সরকার স্টল ভাড়া সম্পূর্ণভাবে মওকুফ করেছে। প্রকাশকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং একে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

মতামত দিন