কুষ্টিয়ায় ট্রাক–অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের।
নিজেস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সিলিন্ডার বহনকারী একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সরাসরি ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন