জাতীয়
ছবি: সংগৃহীত

রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময়সূচি ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার পবিত্র রমজান মাসে সিএনজি স্টেশন বন্ধ রাখার নতুন সময় নির্ধারণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সিএনজি ফিলিং স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে। এটি মূলত বিদ্যুতের চাহিদা বৃদ্ধি, ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ এবং গ্যাস নেটওয়ার্কে স্বল্পচাপের সমস্যা সমাধানের জন্য।

ঈদ উপলক্ষ্যে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত মহাসড়কে যানজট এড়াতে সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এরপর ২৬ মার্চ থেকে পুনরায় পূর্বাবস্থায় ফিরে যাবে, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশন বন্ধ থাকবে।

মতামত দিন