জাতীয়
ছবি: সংগৃহীত

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মিডিয়া সেল।

তাদের ফেসবুক পেজে জানানো হয়, রাত ১২টা ১ মিনিটে তিনি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণ করবেন।

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে দিবসের সূচনালগ্নেই এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন