জাতীয়
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পেয়েছে,কোন শাখায় কত?

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ফি ২,৭৮৫ টাকা থেকে বেড়ে ২,৯৯৫ টাকা হয়েছে, অর্থাৎ ২১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

একই হারে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফিও বেড়েছে।

ফরম পূরণের সময়সূচি:

  • নিয়মিত ফরম পূরণ: ১ থেকে ৯ মার্চ

  • বিলম্ব ফরম (eFF) পূরণ: ১১ থেকে ১৮ মার্চ

  • ফি জমা (সোনালী সেবা): ১৮ মার্চ পর্যন্ত

নির্ধারিত ফি তালিকা:

  • বিজ্ঞান শাখা (৪র্থ বিষয়সহ): বোর্ড ফি ২,১৪০ টাকা + কেন্দ্র ফি ৮৫৫ টাকা = মোট ২,৯৯৫ টাকা

  • মানবিক শাখা (৮ম বিষয়সহ): বোর্ড ফি ১,৯৪০ টাকা + কেন্দ্র ফি ৪৯৫ টাকা = মোট ২,৪৩৫ টাকা

  • ব্যবসায় শিক্ষা শাখা (৪র্থ বিষয়সহ): বোর্ড ফি ১,৯৪০ টাকা + কেন্দ্র ফি ৪৯৫ টাকা = মোট ২,৪৩৫ টাকা

বিজ্ঞপ্তির শর্তাবলী:

  • মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের ৪র্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা ফি যোগ হবে।

  • ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতি বিষয়েই ১৪০ টাকা অতিরিক্ত ফি দিতে হবে।

মতামত দিন