জাতীয়
ছবি: সংগৃহীত

সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা নয়,বাধ্য করা হলে চাঁদা:সড়ক পরিবহন মন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে স্বেচ্ছামূলক সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা চাঁদা হিসেবে গণ্য হবে না, তবে কারও উপর চাপ দিয়ে নেওয়া হলে তা চাঁদা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক সমিতির মধ্যে যে অর্থ আদায় হয়, তা তাদের কল্যাণের জন্য ব্যবহৃত হয় এবং এটি মূলত অলিখিত নিয়মের মতো।

“যা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়—সেটাই চাঁদা”, যোগ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করে। এতে কখনও কখনও প্রভাবশালী মালিক বা রাজনৈতিক দলের প্রাধান্য দেখা দিতে পারে, তবে সরকার তা চাঁদা হিসেবে দেখছে না।

শেখ রবিউল আলম বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা স্থানগুলোতে বাইরের কোনো চাপ প্রয়োগ করে চাঁদা নেওয়ার সুযোগ নেই। যদি মালিকরা সমঝোতার ভিত্তিতে অর্থ তুলেন, তবে সরকার নিশ্চিত করবে যে কেউ বঞ্চিত হচ্ছে কি না এবং অর্থের অপব্যবহার হচ্ছে কি না।

মতামত দিন