নিবন্ধন ছাড়া কেউ স্কুল চালাতে পারবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কোনো স্কুলই নিবন্ধন ছাড়াই পরিচালনা করতে পারবে না। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন করতে হবে। এছাড়া সরকারের অগ্রাধিকারে রয়েছে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে আনা, কারিকুলাম পুনর্মূল্যায়ন এবং কারিগরি শিক্ষায় জোর দেওয়া।
তিনি আরও জানান, শিক্ষা খাতে বাজেট ধীরে ধীরে ৫ শতাংশে উন্নীত করা হবে। তবে শুধু বরাদ্দ বৃদ্ধি করলেই হবে না, বরঞ্চ ব্যয়ের গুণগত মানও বৃদ্ধি করতে হবে। মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা আছে। এছাড়া শিক্ষক প্রশিক্ষণকে শক্তিশালী করা হবে এবং তৃতীয় ভাষা শিক্ষাও বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।
মতামত দিন