মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মেলকাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইমরান পরিবহনের একটি বাস মাদারীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসি–এর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
সংঘর্ষের সময় একটি ব্যাটারিচালিত ভ্যানও দুর্ঘটনার শিকার হয়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর মাদারীপুরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।

মতামত দিন