জাতীয়
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি।

নিজেস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দিনকে অব্যাহতি দিয়েছে। তিনি একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার দায়িত্বও পালন করছিলেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শেখ বশিরউদ্দিনকে তার নিজ অভিপ্রায় অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকার বাংলাদেশ বিমান অর্ডার, ১৯৭২ (রহিত) পুনর্বহাল ও সংশোধন আইন, ২০২৩-এর ধারা ৩০(গ) অনুযায়ী এই ক্ষমতা প্রয়োগ করেছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে।

মতামত দিন