জাতীয়
ছবি: সংগৃহীত

হাইকোর্টের নির্দেশ শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি আদায় বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট ঘোষণা করেছে, একবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে ভর্তি হওয়ার সময় পুনঃভর্তি ফি দিতে হবে না। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চাইলে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নিতে পারবে।

গত ২৫ জানুয়ারি ‘বাংলাদেশ আইন ও অধিকার এইড’ নামে একটি বেসরকারি সংস্থা হাইকোর্টে রিট দায়ের করে পুনঃভর্তি ফি বাতিলের দাবি জানায়। সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন বলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নতুন করে ভর্তি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। এতে শিক্ষাকে পণ্য হিসেবে পরিণত করা হচ্ছে এবং অভিভাবকরা অর্থনৈতিক চাপে পড়ছেন।

ইমন আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় গত নভেম্বরে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা’-তে উল্লেখ করেছে, শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে গেলে পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। তবে বাস্তবে অনেক প্রতিষ্ঠান এই নিয়ম উপেক্ষা করছে। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই অবৈধ ফি আদায়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

এছাড়া, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করে পুনঃভর্তি ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছে।

মতামত দিন