জাতীয়
ছবি: সংগৃহীত

নতুন চাকরি পেলেন সদ্য সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

নিজেস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক প্রেস সচিব শফিকুল আলম নতুন চাকরি পেয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন, তিনি যুক্ত হয়েছেন একটি ইংরেজি সংবাদপত্র ‘দ্য ডেইলি ওয়াদা’-র সম্পাদক হিসেবে।

তিনি পাঠকদের দোয়া এবং আশীর্বাদ কামনা করেছেন।

দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পাশাপাশি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ দেন।


মতামত দিন