জাতীয়
ছবি: সংগৃহীত

টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ, তদন্তে পুলিশ

নিজেস্ব প্রতিবেদক:

সৈকতে ভেসে ওঠা দুই অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে কক্সবাজারের টেকনাফ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাটের কাছ থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকাল দিকে সৈকতের তীরে মরদেহ দুটি ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত পুলিশ সদস্য পাঠানো হয় এবং সেখান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ বলছে, সুরতহাল প্রতিবেদন তৈরি ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা অব্যাহত আছে।

মতামত দিন