জাতীয়
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ নিয়ে হাইকোর্টে রিট, বৈধতা প্রশ্নে নতুন বিতর্ক।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাই জাতীয় সনদের বৈধতা প্রশ্নে হাইকোর্টে নতুন করে আইনি উদ্যোগ নেওয়া হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে একটি রিট দায়ের করে সনদটিকে সংবিধানবিরোধী ঘোষণা ও এর কার্যকারিতা স্থগিতের আবেদন জানিয়েছেন।

বুধবার করা ওই আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

আবেদনকারী পক্ষ জানিয়েছে, বিষয়টি আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিল–এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উঠতে পারে।

এর আগে একই ইস্যুতে আরেকটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। সেই আবেদনে গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গণভোটের ফল বাতিলের অনুরোধ জানানো হয়। সংশ্লিষ্ট মামলাটি বিচারপতি ফাতেমা নজীব–এর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পায়। সরকারি ফলাফলে দেখা যায়, পক্ষে ভোট দিয়েছেন প্রায় ৪ কোটি ৮০ লাখের বেশি ভোটার, আর বিপক্ষে ভোট পড়েছে ২ কোটিরও বেশি।

মতামত দিন