চাঁদাবাজি ঠেকাতে ‘চান্দাবাজ’ নামে ওয়েবসাইট চালু করেছেন নাসিরুদ্দীন পাটওয়ারী।
নিজেস্ব প্রতিবেদক:
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এই ওয়েবসাইটটি অফিসিয়ালি লাইভ হয়েছে।
ব্যবহারকারীরা chandabaaj.com ইউআরএল ব্যবহার করে সরাসরি এতে প্রবেশ করতে পারবে।
ওয়েবসাইটে বাংলাদেশজুড়ে মানুষের কাছ থেকে ইতোমধ্যেই আটটি অভিযোগ জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গভীরভাবে যাচাই–বাছাই করবে এবং যদি প্রমাণিত হয়, তখন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন,
“আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য–প্রমাণসহ তাৎক্ষণিক অভিযোগ করুন, যাতে অপরাধীরা দ্রুত চিহ্নিত হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়।”
তিনি আরও যোগ করেন,
“আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।”
উক্ত উদ্যোগ দেশজুড়ে স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
Chandabaaj.com

মতামত দিন