জাতীয়
ছবি: সংগৃহীত

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়েছেন। বুধবার (৭ মে) রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বৃহস্পতিবার (৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দায়িত্বশীল সূত্র তার দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

পারিবারিক সূত্র জানায়, চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড গেছেন। তার সঙ্গে রয়েছেন শ্যালক ডা. নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ। পরিবারের দাবি, দেশীয় চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশ গেছেন।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ও ইমিগ্রেশন সূত্র জানায়, আবদুল হামিদের বিরুদ্ধে কোনো আদালতের নিষেধাজ্ঞা বা বাহিনীর আপত্তি না থাকায় তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়নি। ইমিগ্রেশনের সব ধরনের যাচাই-বাছাই শেষে তিনি ‘সবুজ সংকেত’ পান।

মতামত দিন