জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের চাকা পাংচার হয়ে গেলে সেটি সড়কের পাশে থামানো হয়। এমন সময় পেছন থেকে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় ঘটনাস্থলেই ৩৫ বছর বয়সী এক নারী নিহত হন। আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে ২ নারী ও ২ পুরুষের মৃত্যু হয়। আহতদের অবস্থাও ছিল আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে আছেন—আব্দুস সামাদ ফকির, তার ছেলে বিল্লাহ ফকির, মেয়ে আফসানা, ও অ্যাম্বুলেন্স চালক। বাকি একজনের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জিলানী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের যাত্রীরা হয়তো পেছনে দাঁড়িয়ে ছিলেন। বাসটি পেছন থেকে ধাক্কা দেওয়ায় তারা চাপা পড়েন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

মতামত দিন