৮ মে জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে তলব করেছে দুদক।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধাসদন ঠিকানায় পাঠানো হয়েছে। দুদক জানিয়েছে, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে তলব করা হয়েছে।
জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলায় শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক এবং বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।
দুদক সংশ্লিষ্টরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজ্ঞাসাবাদে উপস্থিত না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাতে পারেন।

মতামত দিন