জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় এবার টানা ১০ দিনের সরকারি ছুটি ঘোষনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত আসে।

চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ ঘিরে ১০ দিনের ছুটি মিলবে, তবে ১৭ মে ও ২৪ মে সরকারি দপ্তর খোলা থাকবে। ছুটির সময়কালকে ভারসাম্যপূর্ণ রাখতে এই দুটি দিন কর্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে আরও আলোচিত হয় দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও প্রশাসনিক নানা বিষয়। একইসঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে প্রণীত "সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫"-এর খসড়া অনুমোদন লাভ করে।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আইনবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বৈঠকের বিভিন্ন দিক ও ছুটির সময়সূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

মতামত দিন