বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন।
ঢাকার বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের শপিংমলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত ৭টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস জানায়, ভবনটির নিচতলা থেকেই আগুনের সূত্রপাত ঘটে। তবে কীভাবে আগুন লাগে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের সময় ভবনের ছাদ ও বিভিন্ন তলায় আশ্রয় নিয়েছিলেন নারীসহ বেশ কয়েকজন। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা ভবনের ভেতর থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, শুরুতে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের মাত্রা বাড়লে পর্যায়ক্রমে আরও আটটি ইউনিট যুক্ত করা হয়।

মতামত দিন