রাজবাড়ীতে ৩২ কেজি কাতল মাছ ৫২ হাজার টাকায় নিলামে বিক্রি।
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া মাছ বাজারে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে। রোববার (৪ মে) সকালে মাছটি সাঈদ মোল্লার আড়তে প্রতি কেজি ১৬’শ টাকায় নিলামে বিক্রি হয়।
মাছটি কেনেন চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। তিনি জানান, কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করবেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার জেলে আলেকচান ও তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে এই বিরল কাতল মাছটি ধরেন।

মতামত দিন