চট্টগ্রামে ছাত্রলীগ নেত্রীকে পুলিশে সোপর্দ করলেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে খবর দেন।
কাকন ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, “ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে। খবর পেয়ে আমরা কলেজে গিয়ে তাকে হেফাজতে নিই। বিষয়টি যাচাই-বাছাই চলছে।”
মতামত দিন