জাতীয়
ছবি: সংগৃহীত

এলপিজির দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসে বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ রোববার (৪ মে)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৪টায় এক মাসের জন্য ভোক্তা পর্যায়ে নতুন দাম ঘোষণা করবে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত মে মাসের সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুসারে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করে এই নির্দেশনা দেওয়া হবে।

এর আগে, গত ৬ এপ্রিল বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে নির্দেশনা দেয়। তারও আগে ৩ মার্চ দাম ২৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১,৪৫০ টাকা। এর আগের মাস ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য ছিল ১,৪৭৮ টাকা।

মতামত দিন