জাতীয়
ছবি: সংগৃহীত

আড়াই ঘণ্টায় গাজীপুরের ঝুট গুদামে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গাজীপুরের কেনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকার একটি ঝুট গুদামে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ছয়টি ফায়ার সার্ভিস ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৩ মে) দুপুর ২টা নাগাদ আগুনের তীব্রতা কমে আসে।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে এগারোটার পর প্রথমে তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এরপর আগুন আশপাশের ঝুট গুদাম ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের  ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, প্রথমে ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়, যা পরে আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পানি সল্পতা এবং বাতাসের প্রভাবের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। তবে,এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন