দুদকের নির্দেশে সাবেক ডিজি সালেহ উদ্দিনের এনআইডি লক।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি লক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের অনুমোদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে তার এনআইডি লক করার প্রক্রিয়া শুরু হয়। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামানের আবেদনের ভিত্তিতে সালেহ উদ্দিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি।
এ আবেদনে বলা হয়, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) সালেহ উদ্দিন ও তার স্ত্রী বর্তমানে দুদকের অনুসন্ধানাধীন ব্যক্তির তালিকায় রয়েছেন। তাই সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পরবর্তীতে দুদকের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশনের আইটি শাখা সালেহ উদ্দিন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করে দেয়।

মতামত দিন