পুলিশ প্রশাসনে রদবদল: বদলি ১৪ কর্মকর্তা।
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। একইসঙ্গে একজন কর্মকর্তার বদলির পূর্বের আদেশ বাতিল করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে গাজীপুর জিএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে পাঠানো হয়েছে এপিবিএনে। একইভাবে পুলিশ সদর দপ্তরের এআইজি মো. নাজমুল ইসলামকেও বদলি করা হয়েছে এপিবিএনে। এসবির পুলিশ সুপার এ এইচ এম ইয়াদুল ইসলামকে আনা হয়েছে পুলিশ সদর দপ্তরে। খুলনা পিটিসির পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে বদলি করা হয়েছে এসপিবিএনে।
এদিকে, খুলনা কেএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের এপিবিএনে বদলির আগের আদেশটি বাতিল করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে। আর সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মাহামুদুল হাসানকে আনা হয়েছে এসবিতে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকেও এসবিতে বদলি করা হয়েছে। সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী গেছেন সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে।
এছাড়া, পুলিশ সদর দপ্তরের এআইজি মোল্লা আজাদ হোসেনকে পাঠানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)। আর একই দপ্তরের এআইজি ইনামুল হক সাগরকে পাঠানো হয়েছে ঢাকা আরআরএফে।
বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট তানভীর আহমদ এখন থেকে দায়িত্ব পালন করবেন পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে। বরিশাল বিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পাঠানো হয়েছে চট্টগ্রাম সিএমপিতে।
অন্যদিকে, সিআইডির মো. মামুন অর রশিদকে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে।
প্রজ্ঞাপনে বদলির কারণ হিসেবে ‘প্রশাসনিক প্রয়োজনে’ উল্লেখ করা হয়েছে।

মতামত দিন