জাতীয়
ছবি: সংগৃহীত

মহেশপুরে বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৬ জন গুরুতর আহত।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাসের ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার নস্তি এলাকায় জুয়েল ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী পূর্বাশা পরিবহনের একটি বাস রাস্তার ওপর ইটভাটার মাটি থাকায় নিয়ন্ত্রণ হারায়। বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে সজোরে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি দল। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মতামত দিন