জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ, রাজশাহী এলজিইডি দপ্তরে দুদকের অভিযান।

রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দুদকের রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান শুরু করে।

অভিযানের অংশ হিসেবে দুদক কর্মকর্তারা নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে প্রবেশ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র পরীক্ষা করেন। তারা প্রকল্প-সংক্রান্ত কাগজপত্র তল্লাশি ও যাচাইয়ের পাশাপাশি এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং একাধিক কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেন।

প্রসঙ্গত, রাজশাহী এলজিইডির কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ বহুদিন ধরেই ওঠে আসছিল। স্থানীয় বিভিন্ন মহল থেকে এসব অভিযোগ তুলে ধরার পরই দুদক এ অভিযান চালায় বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন