জাতীয়
ছবি: সংগৃহীত

পুলিশ সুপার আব্দুল মান্নান বরখাস্ত: গোপালগঞ্জ থানার মামলা ও গ্রেপ্তার।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আব্দুল মান্নানের বিরুদ্ধে ৮ জানুয়ারি গোপালগঞ্জ মডেল থানায় মামলা হয় এবং ৯ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী, তাকে ৯ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তবে খোরপোশ ভাতা প্রদান করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মতামত দিন