জাতীয়
ছবি: সংগৃহীত

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু।

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।


সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক এবং বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।

মৃতরা হলেন মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামের নিখিল দেবনাথ ও পাশের দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া এবং বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামের ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগরের মাঠে কাজ করার সময় নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া ঘটনাস্থলেই মারা যান।
একই দিন দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয় ওই দুই স্কুলছাত্র। স্থানীয়দের সহায়তায় তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান নিশ্চিত করেছেন।

মতামত দিন