জাতীয়
ছবি: সংগৃহীত

বিচারপতির আত্মীয়ের সফরে ৩টি ভিআইপি কক্ষ চেয়ে ডিসিকে চিঠি।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিচারপতির নিকট আত্মীয়ের জন্য তিনটি ভিআইপি কক্ষ বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনাজপুরের জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন জেলা জজ আদালতের নেজারত বিভাগের ভারপ্রাপ্ত বিচারক ইসরাফিল আলম।

আবেদনে উল্লেখ করা হয়, “বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন মাননীয় বিচারপতির নিকট আত্মীয়—হাইকোর্ট বিভাগের সোনালী ব্যাংকের একজন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)—সপরিবারে দিনাজপুর আগমন উপলক্ষে আগামী ২ মে তারিখে তিনটি ভিআইপি, দুই বেড বিশিষ্ট কক্ষ বরাদ্দ হওয়া একান্ত প্রয়োজন।”

আবেদনপত্রে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয়।

মতামত দিন