জাতীয়
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় মাঝারি তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন।

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।

বিশেষ করে শ্রমজীবী মানুষদের পুড়তে হচ্ছে তীব্র রোদের নিচে, জীবিকার তাগিদে কাজ চালিয়ে যেতে হচ্ছে প্রতিনিয়ত।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ২৮ শতাংশ বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

তীব্র গরমে ঘরে বা বাইরে—কোথাও মিলছে না স্বস্তি। সকাল থেকেই সূর্যের প্রচণ্ড তাপে পুড়ছে মাটি পর্যন্ত। বাতাসেও যেন বইছে আগুনের হল্কা। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তারাও দ্রুত ফিরে যাচ্ছেন অতিষ্ঠ হয়ে।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি সতর্ক করে বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে।

মতামত দিন