জাতীয়
ছবি: সংগৃহীত

রাজশাহীতে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) ভোরে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকার জেলা পুলিশ লাইনস ব্যারাকের একটি টয়লেট থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি টয়লেটের জানালার সঙ্গে গলায় ফাঁস দেন।
 নিহতের নাম মাসুদ রানা (৩৪)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।
 রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনস্টেবল মাসুদ রানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বাগমারা উপজেলার জুগিপাড়া তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে তিনি কিছুদিন আগে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি পুলিশ লাইনস ব্যারাকে অবস্থান করছিলেন। 

 ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন