ফুটবল কিং রোনালদোর ভক্তদের জন্য দু:সংবাদ।
ফিফা বিশ্বকাপের রেশি আর কয়েক দিনের মধ্যে শুরু হতে চলেছে, কিন্তু পর্তুগালের স্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে তার সাম্প্রতিক চোট। আল নাসরের কোচ জর্জে জেসুস নিশ্চিত করেছেন, রোনালদোর হ্যামস্ট্রিং ইনজুরি প্রত্যাশার চেয়েও গুরুতর।
গত সপ্তাহে সৌদি প্রো লিগের আল ফায়হার ম্যাচে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হওয়ার পর রোনালদো মাঠ ছাড়েন। এরপর পর্তুগাল অধিনায়ক চিকিৎসার জন্য স্পেনে চলে গেছেন। আল নাসরের কোচ জেসুস শনিবার নিওম এসসির বিপক্ষে ম্যাচের আগে বলেন, “আগের ম্যাচে রোনালদো পেশিতে চোট নিয়ে বের হয়েছিলেন। আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করালাম এবং দেখা গেছে, চোটটা যতটা ভাবা হয়েছিল তার চেয়ে বেশি গুরুতর। তাকে পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসা নিতে হবে।”
রোনালদো ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন। আশা করা হচ্ছে, তিনি মাসের শেষ দিকে অনুষ্ঠিত পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য প্রস্তুত হবেন। ২৮ মার্চ আজটেকা স্টেডিয়ামে পর্তুগাল মেক্সিকোর মুখোমুখি হবে, আর ৩১ মার্চ আটলান্টায় তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে।
সৌদি প্রো লিগে রোনালদো বর্তমানে ২১ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। আর শীর্ষে রয়েছেন আল আহলির ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি, যিনি ২৪ গোল করেছেন। দলের পারফরম্যান্সেও প্রভাব পড়েছে; রোনালদোর দল পয়েন্ট টেবিলে শীর্ষস্থান হারিয়েছে এবং আল আহলির পেছনে এক পয়েন্টে অবস্থান করছে।
মতামত দিন