পদত্যাগ করলেন বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা।
বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা আসন্ন বোর্ড নির্বাচনে অংশগ্রহণের কারণে তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগের পর ক্লাবের অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন রাফা ইউস্তে।
মঙ্গলবার পরিচালনা পর্ষদের নিয়মিত বৈঠকে লাপোর্তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বোর্ড অব ডিরেক্টরস নির্বাচন।
লাপোর্তার সঙ্গে আরও কয়েকজন পরিচালকও পদত্যাগ করেছেন। তাঁদের মধ্যে আছেন ইনস্টিটিউশনাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট অ্যালেনা ফর্ত, সোশ্যাল অ্যাফেয়ার্সের ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল এসকুদেরো এবং বোর্ড সদস্য ফেরান অলিভার, জোসেপ মারিয়া আলবের্ত, জাভিয়ার বারবান্যি, মিকেল ক্যাম্পস, অরেলি মাস, জাভিয়ার পুইগ ও জোয়ান সোলের ই ফেরে।
পদত্যাগের পরও ক্লাবের দৈনন্দিন কার্যক্রম অব্যাহত থাকবে। বর্তমান বোর্ড পুনর্গঠন হয়ে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।
ভারপ্রাপ্ত সভাপতি ইউস্তের সঙ্গে ভাইস-প্রেসিডেন্ট ও সেক্রেটারি হিসেবে দায়িত্বে থাকবেন জোসেপ কুবেলস। ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন আলফনসো কাস্ত্রো। বোর্ড সদস্যদের মধ্যে আছেন জোসেপ ইগনাসি মাসিয়া, আঞ্জেল রিউদালবাস, জোয়ান সোল ই সুস্ত এবং সিসকো পুজল।
মতামত দিন