১৫ ফেব্রুয়ারি ক্রিকেটে মুখোমুখি ভারত-পাকিস্তান।
ভারত ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন আবারও উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তাদের দল খেলবে না।
এই পরিস্থিতি মেয়েদের রাইজিং স্টার্স এশিয়া কাপেও প্রভাব ফেলতে পারে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে জানা গেছে, আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে পাকিস্তান ও ভারতের নারী ‘এ’ দল নির্ধারিত দিনে মুখোমুখি হবে। মূল দলের বয়কটের সিদ্ধান্তের কারণে নারী ম্যাচে কোনো বাধা সৃষ্টি হচ্ছে না।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তান নারী ‘এ’ দলের স্কোয়াড বিশ্বকাপ বয়কট ঘোষণা হওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই প্রকাশিত হয়েছে। এই গ্রুপে ভারতের ‘এ’ দল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও নেপাল অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইসিসি সম্ভাব্য পদক্ষেপ নেবে কি না তা নিয়ে আলোচনা চলছে, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা সভা অনুষ্ঠিত হয়নি।

মতামত দিন