খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়েকে হারিয়ে সমাপ্তি বাংলাদেশ দলের।

নিজেস্ব প্রতিবেদক:

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানের ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে জুনিয়র টাইগাররা।

বাংলাদেশের ওপেনিং জুটি রিফাত বেগ ও জাওয়াদ আবরার ২০ রান যোগ করে। রিফাত ১৪ বলে ১৫ রান করে ফিরে গেলে ক্রিজে আসে আজিজুল হাকিম তামিম। আবরার ৪৮ বলে ২৫ রান করে আউট হন। তবে তামিম একদম আলাদা ছন্দে ব্যাট করেন, ৮৭ বলে ৫৯ রান করেন। রিজান হোসেনও ৬৮ বলে ৪৭ রান করে দলের হাল ধরেন। শেষ দিকে শাহরিয়ার আহমেদ ও আল ফাহাদ যথাক্রমে ১৫ ও ২৩ রান যোগ করেন।

বোলিংয়ে বাংলাদেশের পেসাররা শুরু থেকেই চাপ তৈরি করেন। ইকবাল হোসেন ইমন দুই ওপেনারকে মাত্র ৬ রানের মধ্যে আউট করেন। এছাড়া আল ফাহাদ, রিজান ও তামিম গুরুত্বপূর্ণ উইকেট নেন। জিম্বাবুয়ের অধিনায়ক সিমবারাশা মুদজেনগের ১২১ বলে ৭০ রান করে দলের ইনিংসকে ১৭৩ রানে শেষ করেন।

শেষ পর্যন্ত ১৭৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশ দলের জয় নিশ্চিত করে ইকবাল হোসেন ইমন ম্যাচসেরার পুরস্কারও জিতেন, যিনি ১০ ওভারে মাত্র ২৪ রান খরচায় ৫ উইকেট নেন। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হয়, যদিও আগেই তারা প্রতিযোগিতা থেকে বিদায় নিশ্চিত করেছিল।

মতামত দিন