বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ ,দীর্ঘ সময় পর অবশেষে মুখ খুলেছেন শ্রীলঙ্কা।
বৈশ্বিক নিরাপত্তা কারণে বাংলাদেশ তাদের বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কার বাইরে আয়োজনের আবেদন করেছিল। তবে আইসিসি এই অনুরোধ নাকচ করে দিয়েছে এবং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি বান্দুলা দিসানায়ে জানিয়েছেন, “কলম্বো আঞ্চলিক বিরোধে নিজেকে জড়াতে চায় না। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। ভবিষ্যতে চাইলে যেকোনো দেশের জন্য টুর্নামেন্ট আয়োজন সম্ভব।”
বাংলাদেশের বাদ পড়ার প্রভাব পাকিস্তানের অংশগ্রহণেও পড়েছে। পাকিস্তান দাবি করেছে, আইসিসির সিদ্ধান্ত অন্যায় এবং প্রয়োজনে তারা বিশ্বকাপ থেকে অংশগ্রহণ বাতিল করতে পারে। পিসিবি সভাপতি মহসিন নাকভির জানিয়েছেন, শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
শ্রীলঙ্কা ভারত-পাকিস্তান ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা বলেছেন, “টুর্নামেন্ট নির্বিঘ্নভাবে আয়োজন করা আমাদের প্রধান অগ্রাধিকার। ভারত-পাকিস্তান ম্যাচে বিশেষ নজর দেওয়া হবে। সব দলের নিরাপত্তায় পুলিশ ও এলিট কমান্ডো মোতায়েন থাকবে।”
মহারণের সূচনা ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতের মাটিতে হবে। পাকিস্তান অংশগ্রহণ করলে তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হবে।
মতামত দিন