খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

আজ বিকেলে দলের সঙ্গে বৈঠক করবেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট দল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে অংশ নেবে না, এমন সিদ্ধান্ত আগে থেকেই নিয়েছে তারা। বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ খেলতে চাইলে ভারতকেই গন্তব্য হতে হবে।

অন্যথায় বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনো দলকে সুযোগ দেওয়া হবে। বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিনের সময় দেওয়া হয়েছে।

বিশ্বকাপ খেলতে বা না খেলতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে দলের সঙ্গে বৈঠক করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকটি বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে।

এদিকে, বৈঠকের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেছেন, সরকারকে চাপ দেওয়া মোটেও উদ্দেশ্য নয়। তবে দেশের ক্রিকেটাররা চাইলে খেলার সুযোগ শ্রীলঙ্কার মাটিতে হওয়া উচিত বলে তিনি মত দিয়েছেন।

মতামত দিন