সোহান-অঙ্কনের সেঞ্চুরিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮৭ রানে জিতেছে বাংলাদেশ ‘এ’ দল। টস হেরে আগে ব্যাট করে মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ৩৪৪ রান তোলে স্বাগতিকরা।
জবাবে ২৫৭ রানে গুটিয়ে যায় কিউইরা।
সোহান করেন ১১২, অঙ্কনের ব্যাট থেকে আসে ১০৫ রান। এনামুল হক বিজয় ৩৯ ও নাঈম শেখ ৪০ রান করে ভালো ভিত্তি গড়ে দেন। শেষদিকে মোসাদ্দেক যোগ করেন দ্রুত ১৩ রান।
জবাবে নিউজিল্যান্ডের পক্ষে ডেল ফিলিপস ৭৯ রান করলেও কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। মোসাদ্দেক ৩টি ও শরিফুল, তানভির, শামীম ২টি করে উইকেট নেন।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল।

মতামত দিন