খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ: ড.আসিফ নজরুল।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের প্রশ্নে কোনো ধরনের অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ—এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার ভাষায়, যুক্তিসংগত দাবি উপেক্ষা করে কোনো দেশের মাটিতে খেলতে বাধ্য করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আইসিসি বা কোনো বোর্ড যদি অযৌক্তিক শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সে ক্ষেত্রে বাংলাদেশ তা মানবে না।

ড. আসিফ নজরুল জানান, ভেন্যু পরিবর্তনের দাবি নতুন কিছু নয়। অতীতেও এমন দৃষ্টান্ত রয়েছে। তিনি বলেন, পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোয় ভারতের ক্ষেত্রে ভেন্যু বদলের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশও যৌক্তিক কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের কথা বলেছে।

তিনি আরও বলেন, যৌক্তিক দাবিকে উপেক্ষা করে যদি চাপ প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করার চেষ্টা করা হয়, তাহলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের অবস্থান পরিষ্কার—ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মতামত দিন